ফেসবুক হ্যাক করে প্রতারণা, যুবক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২১, ১৬:৫৭আপডেট : ২৩ জুন ২০২১, ১৭:১৬

ফিশিং লিংক ব্যবহার করে ফেসবুক হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গ্রেফতারকৃতের নাম মামুন মিয়া। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল উদ্ধার করে সাইবার পুলিশ।

বুধবার ( ২৩ জুন)  ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার  এই কথা বলেন।

তিনি বলেন, গ্রেফতারকৃত মামুন তথ্যপ্রযুক্তি জ্ঞান সম্পর্কে পারদর্শী। সে নিজেই ফিশিং লিংক তৈরি করে বিভিন্ন ব্যক্তির ফেসবুক মেসেঞ্জারে পাঠাতো। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি নারীদের সে টার্গেট করে।

ফেসবুক আইডি হ্যাক সম্পর্কে তিনি বলেন, ফিশিং লিংকে ভিকটিমরা ক্লিক করলে ফেসবুক ইন্টারফেস আসে। তখন ভিকটিমরা ওই লিংকে প্রবেশ করার জন্য তাদের ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিলে মামুনের কাছে ওই ফেসবুক অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড চলে যায়। পরবর্তী সময় সে ওই আইডি পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে প্রবেশ করে, ভিকটিমের ফেসবুক আইডি পাসওয়ার্ড পরিবর্তন করে। এরপর সে নিজেই ফেসবুক আইডি থেকে তার নিকট আত্মীয়ের নিকট হতে বিভিন্ন অজুহাতে টাকা নেয়। এছাড়া ভিকটিমের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। গ্রেফতারকৃত মামুন টাকার বিনিময়ে ভিকটিমদের ফেসবুক অ্যাকাউন্ট ফেরত দিতো অন্যথায় ফেসবুক অ্যাকাউন্ট তার দখলে রাখতো।

সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে তিনি বলেন, মামুন বিভিন্ন ভিকটিমের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। এর আগেও মামুন মিয়া ফেসবুক হ্যাক করার দায়ে একবার গ্রেফতার হয়।

গ্রেফতারকৃত মামুনকে গত ২১ জুন সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে ডিএমপির সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম। সে বর্তমানে দুদিনের রিমান্ডে রয়েছে।

 

/এআরআর/এমআর/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম