লিবিয়ায় মানবপাচারকারী চক্রের এক সদস্যের জামিন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ২০:৪৬আপডেট : ২৪ জুন ২০২১, ২০:৪৬

লিবিয়ায় ২৬ বাংলাদেশী নিহতের ঘটনায় মানবপাচারের অভিযোগে করা মামলায় মোশাররফ হোসেন (৪২) নামের এক মানবপাচারকারী চক্রের সদস্যকে হাইকোর্টের দেওয়া জামিন ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৪ জুন) বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালত এ স্থগিতাদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলাল।

এর আগে ২০২০ সালে ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে ইউরোপে অভিবাসনপ্রত্যাশী ২৬ বাংলাদেশি মানবপাচারকারীদের হাতে নিহত হন। একই ঘটনায় আহত হন আরও ১১ বাংলাদেশি। ওই ঘটনা সে সময় দেশ-বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় মানবপাচারকারীদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানাসহ দেশের বিভিন্ন থানায় ২৫টির বেশি মামলা হয়।

মানবপাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার মোশাররফ হোসেন সম্প্রতি হাইকোর্টে জামিন আবেদন জানান। পরে গত ১৭ জুন এই মোশাররফকে জামিন দেন হাইকোর্ট। সেই জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষে আপিল বিভাগে আবেদন করে। সে আবেদনের শুনানি নিয়ে চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করলেন।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক