কদমতলীতে বাবা-মা-বোনকে হত্যা: মেহজাবিনের স্বামীর স্বীকারোক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২১, ২০:১৩আপডেট : ২৫ জুন ২০২১, ২১:১৬

রাজধানীর কদমতলীতে বাবা, মা ও বোনকে হত্যা মামলার অভিযুক্ত মেহজাবিন মুনের পর তার স্বামী শফিকুল ইসলামও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ শুক্রবার (২৫ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঈনুল ইসলামের আদালত তার জবানবন্দি গ্রহণ করেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এ দিন মামলার তদন্ত কর্মকর্তা আসামি শফিকুল ইসলামকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এর পরিপ্রেক্ষিতে আদালত শফিকুলের জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার আদালত এ মামলার প্রধান আসামি মেহজাবিন মুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন।

সোমবার (২১ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত আসামি শফিকুল ইসলামকে তিন দিনের রিমান্ডে পাঠান।

প্রসঙ্গত, গত ১৯ জুন সকাল ৮টার দিকে জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ ফোন করে বাবা, মা ও বোনকে খুন করেছেন বলে জানান মেহজাবিন মুন নামের গৃহবধূ। তাদের উদ্ধার করার কথা জানিয়ে তিনি আরও বলেন, দেরি হলে তার স্বামী এবং সন্তানকেও খুন করে ফেলবেন। পরবর্তী সময়ে কদমতলী থানাকে বিষয়টি অবহিত করা হলে পুলিশ গিয়ে ওই বাসা থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে। এ সময় আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, গত শুক্রবার (১৮ জুন) দিবাগত রাতে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে অচেতন করে মাসুদ রানা (৫০) ও তার স্ত্রী মৌসুমী (৪০) এবং তাদের মেয়ে জান্নাতুলকে (২০) শ্বাসরোধ করে হত্যা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহজাবিন তার বাবা, মা ও বোনকে হত্যার দায় স্বীকার করেছেন। তবে অনৈতিক সম্পর্কের জেরে ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডের পেছনে আরও কোনও তথ্য লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ কর্মকর্তারা। শনিবার (১৯ জুন) রাতে মামলাটি দায়ের করেন হত্যাকাণ্ডের শিকার মাসুদ রানার ভাই সাখাওয়াত হোসেন।

/এমএইচজে/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম