প্রযোজককে ব্ল্যাকমেইলের অভিযোগে পরিচালক ও নারী মডেল গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২১, ০৮:২৬আপডেট : ২৮ জুন ২০২১, ০৮:২৬

প্রযোজককে ব্ল্যাকমেইল করার অভিযোগে কথিত এক চলচ্চিত্র পরিচালক ও এক নারী মডেলকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অপরাধ তদন্ত বিভাগ। রবিবার (২৭ জুন) দুপুরে বাড্ডা এলাকা থেকে পরিচালক পরিচালক সুজন বড়ুয়া (৪৩) ও উঠতি মডেল নাদিয়া প্রিয়াকে (২১) গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, বেশ কিছু দিন আগে চলচ্চিত্র পরিচালক সুজন বড়ুয়া উঠতি মডেল নাদিয়া প্রিয়াকে একজন প্রযোজকের সাথে পরিচয় করিয়ে দেয়। এই পরিচয়ের পরিপ্রেক্ষিতে প্রযোজক ও মডেলের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সূত্র ধরেই নাদিয়া কোনও এক সময়ে কৌশলে প্রযোজকের গোপন ভিডিও ধারণ করে রাখেন।

তিনি বলেন, ঘটনার মাস খানেক পরে একটি ফেসবুক আইডি থেকে ওই ভিডিও পাঠিয়ে ৬০ লাখ টাকা ও একটি ফ্ল্যাট দাবি করে প্রযোজককে ব্ল্যাকমেইল করা হয়। পরবর্তীতে ওই প্রযোজকের অভিযোগের ভিত্তিতে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের সিনিয়র এসি ধ্রুব জ্যোতির্ময় গোপের নেতৃত্বে একটি দল দুজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের কাছে থেকে ডিভাইস এ ব্ল্যাকমেইলকৃত আইডি ও ভিডিও উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের অপরাধের কথা স্বীকার করেছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

অভিযুক্তদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ভাটারা থানায় মামলা দায়ের করা হয়েছে।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম