অস্ত্র ও গুলিসহ কিশোর গ্যাং ‘রাকিব গ্রুপে’র ২ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২১, ২২:২৭আপডেট : ২৮ জুন ২০২১, ২২:৫৫

কিশোর গ্যাং ‘রাকিব গ্রুপে’র প্রধান মো. রাকিব হোসেন (২২) ও তার সহযোগী ইমন হোসেনকে (২০) অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র‍্যাব।

এসময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল, ২টি ফোল্ডিং চাকু, ১টি চাপাতি এবং ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

সোমবার (২৮ জুন) বিকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে র‌্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে রবিবার (২৭ জুন) দিনগত রাতে ঢাকার সাভারের হেমায়েতপুর এবং আশুলিয়ার নাল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

আশুলিয়ার নাল্লাপাড়া এলাকায় মসজিদের খাদেম মো. নজরুল ইসলামকে গত ২৪ জুন সকালে পায়ের রগ কেটে জখম করার মামলার আসামি রাকিব ও ইমন।

/এআরআর/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম