লকডাউনে সুপ্রিম কোর্টে বেঞ্চ পুনর্গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২১, ১৩:৩৪আপডেট : ৩০ জুন ২০২১, ১৩:৩৪

করোনা নিয়ন্ত্রণে আসন্ন লকডাউনের মাঝে মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।

বুধবার (৩০ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশনা অনুসারে এসব বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।

এর ফলে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউনের মাঝে হাইকোর্ট বিভাগে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে রিট বেঞ্চ, বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বে ফৌজদারি মামলার শুনানি এবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বে কোম্পানি আইন সংক্রান্ত মামলার ভার্চুয়াল শুনানি অনুষ্ঠিত হবে। আর আপিল বিভাগের একটি বেঞ্চে সপ্তাহের মঙ্গলবার ও বুধবার বিচারকার্য ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, বিধি অনুসারে মামলা পরিচালনার এখতিয়ার পরিবর্তনের মাধ্যমে বিচারকদের বিচারিক ক্ষমতা প্রদান ও বেঞ্চ গঠন করা হয়। মামলা জট নিরসনসহ বিভিন্ন কারণে প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের মাঝে এরূপ এখতিয়ার পরিবর্তন বা বেঞ্চ পুনর্গঠনের নির্দেশ দিয়ে থাকেন।

/বিআই/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম