র‌্যাবের অভিযানে ১৮২ জনকে ১ লাখ ৩২ হাজার টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২১, ২১:০৬আপডেট : ০১ জুলাই ২০২১, ২১:০৬

লকডাউনকে কেন্দ্র করে দেশব্যাপী র‌্যাবের অভিযানে ১৮২ জনকে এক লাখ ৩১ হাজার ৩৯৫ টাকা জরিমানা করা হয়। দেশের ৪০টি ব্যাটালিয়নের মাধ্যমে চল্লিশটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনার বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বৃহস্পতিবার (১ জুলাই) রাতে বলেন, করোনার সংক্রমণ ঝুঁকি এড়াতে জনগণকে বাসায় থাকতে আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি। যারা অযৌক্তিক কারণে রাস্তায় বের হয়েছেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণের পাশাপাশি দুই হাজারের অধিক মাস্ক বিতরণ করা হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হচ্ছে।

১ জুলাই বিধিনিষেধ বাস্তবায়নে সারাদেশে র‌্যাবের ১৫৭টি টহল ও ১০৮টি চেকপোস্ট পরিচালিত হয়। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র‌্যাবের জনসচেতনতামূলক মাইকিং লিফলেট বিতরণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে যা লকডাউনকে কেন্দ্র করে চলমান থাকবে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক বিধি-নিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। এছাড়া র‌্যাব জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।

/আরটি/এমআর/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম