রাজধানীতে প্রাইভেট কারের সংখ্যাই বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২১, ১৮:১০আপডেট : ০৪ জুলাই ২০২১, ২০:৪১

রাজধানীর ছেড়ে যারা বের হচ্ছেন তাদের অনেকেই রাজধানীতে চিকিৎসা নিতে এসেছিলেন। অনেকেই ঢাকার আশেপাশে গার্মেন্টসের কাজে ঢাকার বাইরে যাচ্ছেন, আবার ঢাকায় ঢুকছেন। জরুরি সেবার আওতায় যারা রয়েছেন তাদের গাড়িগুলো জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হচ্ছে। আর গার্মেন্টস খোলা থাকায় সে সংশ্লিষ্ট গাড়িগুলোর চাপ রয়েছে রাস্তায়।

রবিবার (৪ জুলাই) বিকালে গাবতলী পুলিশ চেক পোস্টে  সরেজমিন ঘুরে দেখা যায়, ট্রাফিক পুলিশ সদস্যরা রাজধানী থেকে বের হওয়া প্রতিটি গাড়িকে জিজ্ঞাসাবাদ করছেন। যৌক্তিক কারণ যারা দেখাতে পারছেন তাদেরকে যেতে দেওয়া হচ্ছে। যেসব গাড়ি রাজধানী থেকে বের হয়ে যাচ্ছে তারমধ্যে প্রাইভেট কার সংখ্যায় বেশি। এছাড়াও মোটরসাইকেলেও চলাফেরা করছেন অনেকে।

রাজধানীতে প্রাইভেট কারের সংখ্যাই বেশি

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারছে, কেউ এসেছিলেন রাজধানীতে চিকিৎসা নিতে, কেউ গার্মেন্টস সংশ্লিষ্ট কাজে এসেছিলেন, আর জরুরি প্রয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট যারা তারা কাজের প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিলেন।

তবে রোগী আনা-নেওয়ার জন্য বাহন অ্যাম্বুলেন্স চলাচলের সংখ্যা অনেক বেড়েছে। ভাড়ায় প্রাইভেটকার চলাচল নিষিদ্ধ থাকায়, রাস্তায় কোনও ধরনের ঝুঁকি ঝামেলা পোহাতে চান না অসুস্থ ব্যক্তিদের স্বজনরা। অনেকেই অ্যাম্বুলেন্স ভাড়া করে নিজেদের গন্তব্যে যাচ্ছেন।

দায়িত্বরত গাবতলী পুলিশ চেকপোস্টের ট্রাফিক সার্জেন্ট আসাদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন,  রাজধানী ছেড়ে যেসব গাড়ি বাইরে বের হচ্ছে সেসব গাড়ির মধ্যে প্রাইভেট কারের সংখ্যাই বেশি। রাজধানী থেকে বের হতে যাওয়া প্রতিটি গাড়ি আমরা জিজ্ঞাসাবাদ করছি। যুক্তিযুক্ত কারণ মনে হলে আমরা তাদের যেতে চেয়েছি অন্যথায় ফিরিয়ে দিচ্ছি। যারা অযৌক্তিক কারণে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজধানীতে প্রাইভেট কারের সংখ্যাই বেশি

/আরটি/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম