র‌্যাবের অভিযানে ২১৭ জনকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২১, ২০:১০আপডেট : ০৮ জুলাই ২০২১, ২১:৪৯

দেশব্যাপী ২১৭ জনকে ২ লাখ ১৮ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে র‌্যাব। বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে বের হওয়া, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় অনর্থক ঘোরাফেরা করা, মাস্ক না পরা, মোটরসাইকেলে দু’জন আরোহণ করাসহ বিভিন্ন বিধিনিষেধ অমান্য করার অভিযোগে লকডাউনের অষ্টম দিন আজ বৃহস্পতিবার (৮ জুলাই) এই জরিমানা করা হয়।

দুস্থদের পাশে র‌্যাব আজ সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৯৫টি টহল ও ২০০টি চেকপোস্ট পরিচালিত হয় দেশব্যাপী। র‌্যাবের ১৫টি ব্যাটালিয়নের অধীন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণ এবং বিনামূল্যে দুস্থ ও গরিবদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া খাবার বিতরণ করা হয় দুস্থদের মাঝে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম চলে।’

গত ৭ দিনে দেশব্যাপী র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ হাজার ৬৬ জনকে জরিমানা করা হয়।

/আরটি/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম