রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য পরিবহনের অভিযোগে একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলো জহিরুল ইসলাম, গোলাম সারোয়ার, কামরুল ইসলাম ও নুরুল আলম। প্রাইভেট কার ছাড়াও এ সময় তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন ও ২৬ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শোয়েব জানান, আটক ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশলে তারা রাজধানীসহ বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য বিশেষ করে গাঁজা সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।









