নারায়ণগঞ্জের অগ্নিকাণ্ডে মৃতদেহ শনাক্তের আগে ক্ষতিপূরণের বিষয়ে হস্তক্ষেপ নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২১, ১৪:১৮আপডেট : ১১ জুলাই ২০২১, ১৪:১৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহত  শ্রমিকদের মৃতদেহ শনাক্তের আগে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে এখনই হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (১১ জুলাই) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট জেড আই খান পান্না, ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার অনিক আর হক ও অ্যাডভোকেট বদরুদ্দোজা বাবু।

রিট শুনানির পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বলেন, ‘আগুনে পুড়ে ৫২ জন নিহতের ঘটনায় সারাদেশের মানুষের মতো আমরাও উদ্বিগ্ন। আমরা গভীরভাবে শোকাহত। এটি সত্যিই মর্মান্তিক। আমরা এ ঘটনা পর্যবেক্ষণ করছি। এ ঘটনায় ইতোমধ্যেই মামলা হয়েছে ও আসামিরা গ্রেফতার হয়েছে। সরকারের পক্ষ থেকে কিছু টাকা অনুদানও দেওয়া হয়েছে। তাই আপাতত কোনও ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিচ্ছি না। আগে লাশগুলো শনাক্ত হোক। এরপর আপনারা ক্ষতিপূরণের আবেদন নিয়ে আসুন। আদালতের দরজা সব সময় খোলা আছে।’

পরে ব্যরিস্টার অনীক আর  হক বলেন, ‘রিটের শুনানি নিয়ে আদালত আহত  শ্রমিকদের চিকিৎসার বিষয়ে শ্রম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে তদারকি করতে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে দুই সচিবকে অবহিত করতে অ্যাটর্নি জেনারেলকে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে তাদের চিকিৎসায় সহায়তার ক্ষেত্রে অবহেলা বা গাফিলতি হলে তখন আদালতে দ্বারস্থ হতে বলেন এবং সেসময় এ বিষয়ে আদেশ দেওয়া হবে বলেও আদালত জানিয়েছেন।’

এর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য ১ কোটি টাকা করে এবং আহতদের ৩৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন জানানো হয়। রিট আবেদনে সংশ্লিষ্ট বিষয়ে রুল জারির আরজি জানানো হয়েছে। পাশাপাশি আপাতত নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ১০ লাখ ও আহতদের জন্য ৫ লাখ টাকা করে দিতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়।

গত ১০ জুলাই কয়েকটি মানবাধিকার ও আইন সহায়তাকারী সংগঠন ই-মেইলের মাধ্যমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর রিট আবেদনটি প্রেরণ করেন। সংগঠনগুলো হলো— আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি।

প্রসঙ্গত, রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় গত ৮ জুলাই বিকাল সাড়ে ৫টায় আগুনের সূত্রপাত হয়। কারখানার ছয় তলা ভবনটিতে তখন প্রায় চারশ’র বেশি কর্মী কাজ করছিলেন। কারখানায় প্লাস্টিক, কাগজসহ মোড়কিকরণের প্রচুর সরঞ্জাম থাকায় আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে সব ফ্লোরে।

প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকায় কয়েকটি ফ্লোরের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের ২০ ঘণ্টার বেশি সময় লাগে। গত ৯ জুলাই দুপুরে কারখানার ভেতর থেকে ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে, আগুনে পুড়ে তিন জনের মৃত্যু হয়। সবমিলিয়ে এ পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার হয়েছে। কারখানায় আগুনের ঘটনায় নিখোঁজ রয়েছেন প্রায় অর্ধশতাধিক ব্যক্তি। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে কমিটি গঠন করা হয়েছে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম