প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা করতো কবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২১, ১৬:৫৩আপডেট : ১১ জুলাই ২০২১, ১৬:৫৩

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয় দিয়ে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদের ফোন করে বিভিন্ন পরিমাণ অর্থ দাবি, অনৈতিক সুবিধা আদায় করে আসছিলো একটি প্রতারক চক্র। এ ছাড়া এই চক্রটি প্রধানমন্ত্রীর বিশেষ ব্যক্তিগত সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার নাম ব্যবহার করেও বিভিন্ন ব্যক্তির জন্য চাকরি ও বদলির তদবির করতো। 

এমন একটি প্রতারক চক্রের গিয়াসউদ্দিন কবিরকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সলেশন ক্রাইম ইউনিট সিটিটিসি সাইবার অপরাধ তদন্ত বিভাগ।

রবিবার (১১ জুলাই) ভোরে কুমিল্লা জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা মোবাইল ও সিম কার্ড জব্দ করা হয়।

এ বিষয়ে সিটিটিসি সাইবার অপরাধের তদন্ত বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আ.লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির চাকরি বা বদলি করিয়ে দেবে বলে টাকা দাবি করতো গিয়াসউদ্দিন কবির। কেউ কথামতো টাকা দিতে অস্বীকার করলে সে ভিকটিমকে ভয়ভীতি ও সামাজিকভাবে হেয় করার হুমকি দিতো। এই চক্রটি কুমিল্লা জেলার অ্যাডভোকেট কামাল হোসেনের কাছ থেকে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পরিচয় দিয়ে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বন ও পরিবেশমন্ত্রী, বিভিন্ন জেলা প্রশাসক এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের কাছে টাকা দাবি করতো তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কবির অপরাধের কথা স্বীকার করেছে। এ বিষয়ে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া আদালতে ১০ দিনের পুলিশি রিমান্ডের আবেদন করা হয়েছে।’

 

/আরটি/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম