নিখোঁজ সন্তানকে খুঁজে দেওয়ার প্রলোভন দেখিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২১, ২০:৩৯আপডেট : ১৫ জুলাই ২০২১, ২০:৫৫

নিখোঁজ সন্তানকে খুঁজে পেতে সহায়তা করার প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে সিআইডি। বৃহস্পতিবার (১৫ জুলাই)  রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অভিযুক্ত সোহাগ দেওয়ানকে গ্রেফতার করা হয়।

অপরাধ তদন্ত বিভাগ সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিখোঁজ সন্তানকে খুঁজে পেতে পত্রিকায় বিজ্ঞাপন দেন এক নারী। সেই বিজ্ঞাপন দেওয়ার পরিপ্রেক্ষিতে এক ব্যক্তি নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে তার সন্তানকে খুঁজে বের করে দেবেন জানিয়ে কয়েক লাখ টাকা দাবি করেন। বিভিন্ন সময়ে বেশ কিছু টাকাও ওই নারীর কাছ থেকে নেন প্রতারক সোহাগ দেওয়ান। টাকা দেওয়ার পরেও সন্তানের কোনও খোঁজ না মেলায় টাকা ফেরত চাইতে গেলে সোহাগ দেওয়ান খুলনার সোনাডাঙ্গা সবুজবাগের বাসায় কৌশলে সেই নারীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে ওই নারীকে বিভিন্নভাবে ভয়ভীতিও দেখাতে থাকেন সোহাগ।

তিনি আরও বলেন, একপর্যায়ে সেই নারী রাজধানী ঢাকায় চলে আসেন। ঢাকায়ও ধর্ষণের শিকার হন সেই নারী। এ ঘটনায় ঢাকার মুগদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হলে এর ছায়াতদন্তে নামে সিআইডি। বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে এবং ধর্ষণকারীর অবস্থান শনাক্ত করে প্রতারক এবং ধর্ষণকারী সোহাগ দেওয়ানকে গ্রেফতার করতে সক্ষম হয় সিআইডির একটি আভিযানিক দল।

/আরটি/এমআর/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী