সৌদি আরবে অবরুদ্ধ মালাকে দেশে ফিরিয়ে আনার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২১, ১৬:৪৫আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৬:৪৫

সৌদি আরবে যৌন ও শারীরিক নির্যাতনের শিকার ও অবরুদ্ধ মালাকে অবিলম্বে দেশে ফেরত আনার দাবি জানিয়েছে তার পরিবার। সোমবার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এই দাবি জানান মালার মা ফাতেমা বেগম।

প্রতিবাদ সমাবেশে মালার মা ফাতেমা বেগম বলেন, ‘আমার মেয়ে সম্পূর্ণ বৈধভাবে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সৌদি আরবে গেলেও সে সেখানে অমানসিক নির্যাতনের শিকার হয়েছে। রিক্রুটিং এজেন্সি আমার মেয়ের ওপরে নির্যাতনের কথা জানার পরেও তার খোঁজ নিতে গড়িমসি করে। আমি আমার মেয়েকে ফেরত চাই। সরকারের কাছে আমার আবেদন অবিলম্বে আমার মেয়েকে আমার বুকে ফিরিয়ে দেওয়া হোক।’

মালার বোন জুনু আক্তার বলেন, ‘‘গত ফেব্রুয়ারি মাসে মতিঝিলের ওভারসিজ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সৌদি আরব যাওয়ার পর তাকে হোটেলে আটকে রেখে মারধর করা হয় এবং প্রতিনিয়ত অনৈতিক কাজের জন্য চাপ প্রয়োগ করা হয়। এক সপ্তাহ পর গোপনে সে পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং দেশে ফেরত নিয়ে আসার জন্য বলে। রিক্রুটিং এজেন্সিকে বিষয়টি জানালে তারা কালক্ষেপণ করে। দালাল বাপ্পিকে জানালে সে বলে ‘ওখানে থাকতে চায় না বলেই অভিযোগ করছে। তারপরও দেশে ফেরত আনতে হলে ৩ লাখ টাকা দিতে হবে।’ এই দলাল আমার বোনকে সৌদি আরবে কাজে পাঠানোর উদ্দেশ্যে আগেও ৩ লাখ টাকা নিয়েছে।’’

তিনি বলেন,  ‘এ ঘটনায় নারায়ণগঞ্জে একটি মামলা করা হয়েছে। সরকারের কাছে আমাদের দাবি, অবিলম্বে মালাকে দেশে ফিরিয়ে আনা হোক।’ 

সমাবেশে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত বলেন, ‘সৌদি আরবে বাংলাদেশের নারী শ্রমিক নির্যাতনের হার দিন দিন বাড়ছে। অথচ সরকারি প্রতিষ্ঠানগুলোর এখনও কোনও টনক নড়ছে না। নানা আমলাতান্ত্রিক জটিলতার কারণে বিচার পায় না ভিকটিম, কিংবা ভিকটিমের পরিবার। গত বছর পর্যন্ত পাঁচ বছরের রিপোর্ট অনুযায়ী, পাঁচশ’র বেশি নারী লাশ হয়ে ফিরেছে।  নির্যাতনের শিকার হয়েছে আরও অনেক নারী। সরকার, রিক্রুটিং এজেন্সি, কিংবা সংশ্লিষ্টরা  এসব ক্ষেত্রে সব দায় ভুক্তভোগীর ওপরে ছেড়ে দেয়। মালাদের পরিবার মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। মালা নির্যাতনের শিকার, অথচ রিক্রুটিং এজেন্সি বলছে, তারা ছলনা করছে। আমরা অবিলম্বে মালাকে দেশে ফেরত আনার দাবি জানাচ্ছি এবং মানবপাচারের অপরাধে যারা মালাসহ আরও হাজার হাজার নারীর সঙ্গে প্রতারণা করেছে, তাদের গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি।’

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি