সিলেটে জোড়া খুনের তিন আসামির ১ দিনের রিমান্ড মঞ্জুর

সিলেট প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৬, ০৭:৩১আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ০৭:৩৪

সিলেটে জোড়া খুনের তিন আসামির ১ দিনের রিমান্ড মঞ্জুর

সিলেট শহরতলীর খাদিম বিসিক শিল্প নগরীতে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার তিন ব্যক্তির একদিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আমলী-৩য়) মো. মামুনুর রহমান সিদ্দিকী শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন শাহপরান থানার জামাল উদ্দিন (২৬), একই থানার খাদিম চৌমুহনীর মো.হাবিবুর রহমান পংকী (২২)ও তার ভাই মো. মিজানুর রহমান (২০)। মঙ্গলবার বিকেল থেকে পুলিশ তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার ওসি (তদন্ত) মো.মনিরুল ইসলাম ওই আদালতে গ্রেফতার আসামীদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন।  

শহরতলীর পরগণা বাজারে একটি মিনি ফুটবল ম্যাচে মিষ্টান্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল অ্যান্ড কোম্পানির কর্মচারী রাসেলের সঙ্গে বাকবিতণ্ডার জের ধরে শুক্রবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ফ্যাক্টরি এলাকায় তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। রাসেলকে রক্ষা করতে তার সহকর্মী রাজু মিয়া ও তাপু মিয়া এগিয়ে এলে তাদেরকেও ছুরিকাঘাতে আহত  করা হয়। এর মধ্যে ওসমানী হাসপাতালে নেয়ার পথে তাপু ও রাজু মারা যায়।

এ ঘটনায় নিহত রাজুর ভাই মাসুদ পারভেজ বাদী হয়ে অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে শাহপরান থানায়  মামলা করেন।

/এমএসএম/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান