কদমতলীতে মারধর করে আড়াই লাখ টাকা ছিনতাই!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৬, ০৯:০২আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ০৯:০৮

ছিনতাই রাজধানীর কদমতলীর গ্যাস রোডে মারধর করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন মুরাদ হোসেন (২০) নামে এক এনজিও কর্মী। তিনি সরকারি কবি নজরুল কলেজের এক ছাত্র। আহত ওই ছাত্রকে মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। এ ঘটনায় কামাল নামের একজনকে আটক করেছে পুলিশ।
আহতের ভগ্নিপতি রায়েরবাগের চারুলতা সঞ্চয় ঋণদান সমবায় সমিতি নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ ইব্রাহীম জানান,  তার ওই সমিতি থেকে কদমতলী গ্যাস রোডের সাত তলা সংলগ্ন চায়ের দোকানের মালিক কামাল ঋণ নিয়েছিলেন। ঋণ পরিশোধের পর গ্রাহক হিসেবে জমা দেওয়া টাকা বাবদ ৬ হাজার টাকা কামালের পাওনা ছিল। একপর্যায়ে মঙ্গলবার রাতে ওই সমিতির আরিফ নামের একজনকে পেয়ে আটকে রাখে কামাল। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে মুরাদ, মুরাদের বোন খাদিজা আক্তার ও ভগ্নিপতি ইব্রাহীম সেখানে যান। এ সময় কামাল ও মাহবুবসহ ১০-১৫ জন মিলে মুরাদ ও তার ভগ্নিপতিকে মারধর করে এবং তার বোন খাদিজাকে লাঞ্ছিত করে সাথে থাকা আড়াই লাখ টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করেন ইব্রাহীম।
কদমতলী থানার ওসি ওয়াজেদ জানান, এ ঘটনায় কামালকে আটক করা হয়েছে। আর আহতদের কাছে আড়াই লাখ টাকা ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
/এআরআর/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম