মানবপাচারের অভিযোগে নারী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৬, ০৯:২২আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ০৯:২৩

গ্রেফতার রাজধানীর রামপুরা এলাকা থেকে মানবপাচারের অভিযোগে নার্গিস আক্তার ওরফে নার্গিস জীবন (৫৫) নামে এক নারীকে আটক করেছে র‌্যাব।
মঙ্গলবার রামপুরার ব্লক-এ এর ৭ নম্বর রোডের ৫ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৩ সিপিএসসি এর স্কোয়াড কমান্ডার এএসপি আবদুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ সময় আটক নারীর কাছ থেকে একটি পাসপোর্ট, ৯টি পরিচয়পত্র, ৪৬টি স্টিকার, চেক বই এর দুটি পাতা, ফ্ল্যাট ভাড়ার একটি চুক্তিপত্র, একটি ট্রেড লাইসেন্স, ৩টি মোবাইল সেট, ৯টি মোবাইল সিমকার্ড ও চার হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নাঈম প্রধান, সিপন সরকার ও মো. আকাশ নামে তিনজনের কাছ থেকে সুইডেনে পাঠানোর কথা বলে ৩০ লাখ টাকা নেন নার্গিস। এরপর তাদের তিনজনকে সুইডেনের ভিসাযুক্ত পাসপোর্টও দেন তিনি। কিন্তু ওই তিনজন সুইডেন যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে সেখানে কর্তৃপক্ষ ওই ভিসা জাল বলে জানায়।
এএসপি আবদুল করিম জানান, ভিকটিমরা নার্গিসের সঙ্গে যোগাযোগ করলে তিনি তাদের হুমকি দেন ও ভয়ভীতি দেখান। পরে সুস্পষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে নার্গিসকে আটক করে। তবে আটক নার্গিস প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় নিজেকে যুগ্ম-সচিব বলে দাবি করেন।
র‌্যাব-৩ সিপিএসসি এর স্কোয়াড কমান্ডার জানান, আটক নার্গিসের গ্রামের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জের কালিকাবাড়ীর হাটের শ্রেণীখালীতে। তার বাবার নাম নুরুল ইসলাম হাওলাদার।

/এআরআর/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম