কক্সবাজার-৪ (উত্থিয়া- টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাক্ষ্যগ্রহণ হয় বুধবার। বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয় সকাল সাড়ে ১১টায়। রাষ্ট্রপক্ষের কৌঁশুলি মোহাম্মদ কবীর হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ কবীর বাংলা ট্রিবিউনকে জানান, এ মামলায় ২নং সাক্ষী প্রিয় কুমার চাকমা (প্রধান সহকারী সার্কেল-দুদক) বুধবার সকালে সাক্ষীর হাজিরা দেন।
অবৈধ সম্পদ অর্জন করাসহ তথ্য গোপনের অভিযোগে আবদুর রহমান বদির বিরুদ্ধে ২০১৪ সালের ২১ আগস্ট রাজধানীর রমনা থানায় মামলা করেন দুদকের উপ-পরিচালক মোহাম্মদ আবদুস সোবহান। এমপি বদির বিরুদ্ধে মামলাটি করেন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে মানিলন্ডারিং আইনের বিধান লঙ্ঘনের অভিযোগে বদির বিরুদ্ধে ২০১৫ সালের ৭ মে দুদকের উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ চার্জশিট দাখিল করেন। গত ৮ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ও ২৭(২) ধারায় অভিযোগ গঠন করেন আদালত।
/টিএইচ/এআর/এফএস/








