সাইবার টিম গড়েছিলেন হেলেনা জাহাঙ্গীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২১, ১৫:৪৫আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৫:৪৫

আওয়ামী লীগের মহিলা-বিষয়ক উপ-কমিটি থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরের ছিল নিজস্ব সাইবার টিম। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রচার-প্রচারণার জন্য এই সাইবার টিম কাজ করতো। ফেসবুকে তার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য আসলে সাইবার টিম মন্তব্যকারীদের প্রতিহত করতো। 

শনিবার ৩১ জুলাই উত্তরা র‌্যাব সদর দফতরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য দেন।

তিনি বলেন, যেসব জিনিস মানুষের কাছে প্রচার করা দরকার ছিল সাইবার টিম হেলেনা জাহাঙ্গীরের হয়ে সেসব জিনিস প্রচার করতো। হেলেনা জাহাঙ্গীরের আইডি ছাড়াও বিভিন্ন গ্রুপ বা আইডি থেকে সেসব তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হতো।

এটা পুরোটাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে করতেন হেলেনা জাহাঙ্গীর- এমন তথ্য উল্লেখ করে আল মঈন বলেন, তিনি মনে করতেন তিনি ঠিক আছেন। আর আমরা সবাই ভুল। এ ধরনের একটি মতাদর্শে তিনি তার মাইন্ড সেটাপ করে নিয়েছিলেন।

ত্রাণ বিতরণের জন্য ‘পল্লী মাতা’ এবং চাকরির সুযোগ করে দেওয়ায় ‘মাদার তেরেসা’ নামের দুটি উপাধি নিয়ে তা প্রচারের জন্য সাইবার টিমকে কাজে লাগান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকার জন্য এবং হেলেনা জাহাঙ্গীরের উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই তার এই সাইবার টিম কাজ করতো।

/আরটি/ ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম