নকল পুলিশের গাড়িতে আসল পুলিশের হানা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২১, ০২:০০আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০২:০০

গাড়ির সামনের গ্লাসে লাগানো পুলিশের মনোগ্রামযুক্ত স্টিকার এবং পুলিশের গাড়ির মত সাইরেন। ঠিক পুলিশের গাড়ির সাজে একটি মাইক্রো বাস। আসলে সেটি পুলিশের না। মূলত ছিনতাই, অপহরণ ও মাদক পাচারের জন্য এই গাড়ি সাজানো হয়েছে। গাড়ির ভেতরে যারা তারাও আসল পুলিশ না।

এমনই একটি নকল পুলিশের গাড়ি ও দুজন ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো মুর্তুজা আল নাছির ওরফে মাহি ও মো. জামাল হোসেন ওরফে জসিম।

সোমবার (২ আগস্ট) রাতে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার (১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া পুলিশ মাহি ও জসিমকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় গ্রেফতারকৃতরা পুলিশের স্টিকার যুক্ত মনোগ্রাম ও পুলিশের গাড়িতে ব্যবহৃত সাইরেনের ন্যায় হুবহু সাইরেন সংযুক্ত মাইক্রো বাসে অবস্থান করছে। এসময় তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পুলিশের ন্যায় ব্যবহৃত একটি ওয়াকিটকি, একটি সিগন্যাল লাইট, একটি ভিআইপি লাইট ও পুলিশের মনোগ্রাম সম্বলিত স্টিকার উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত মাইক্রো বাসটি।

গ্রেফতারকৃতরা মূলত পুলিশ সেজে জনগণকে পথরোধ করে তাদের গাড়িতে উঠিয়ে নেয়। পরবর্তী সময়ে নির্জন স্থানে গিয়ে তাদের সর্বস্ব লুটে নিয়ে রাস্তায় ছেড়ে দেয়। 

তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলায় করা হয়েছে বলে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।

 

/এআরআর/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম