১৬ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের সব বেঞ্চ খোলার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২১, ২৩:২২আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২৩:২৯

করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে সরকারের বিধিনিষেধ শিথিল করা হলে আগামী ১৬ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। এছাড়াও বিধিনিষেধ চলাকালে আগামী ৮ আগস্ট থেকে বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্টের বেঞ্চ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে হাইকোর্টের ৮ থেকে ১০টি ডিভিশন ও একক বেঞ্চে বিচারকাজ পরিচালনা করা হবে এবং আপিল বিভাগেও বিচারকাজ পরিচালিত হবে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সভায় সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে আগস্ট মাসের পর করোনা পরিস্থিতি বিবেচনায় আগাম জামিনের বেঞ্চ চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়। পাশাপাশি বৈঠকে সরকারি বিধিনিষেধ সাপেক্ষে নিম্ন আদালতের বিচারিক কার্যক্রম ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, ফুলকোর্ট সভায় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সে নিয়েও ফুলকোর্ট সভায় আলোচনা হয়ে থাকে। পদাধিকারবলে প্রধান বিচারপতি এ সভার সভাপতিত্ব করে থাকেন।

/বিআই/এমএস/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী