হেলেনা জাহাঙ্গীরের বাসায় তল্লাশি চালিয়েছে সিআইডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২১, ১৯:০৫আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৯:০৫

আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে অব্যাহতি পাওয়া বিতর্কিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর গুলশানের বাসায় তল্লাশি চালিয়েছে সিআইডির একটি আভিযানিক দল। শনিবার (৭ আগস্ট) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিআইডি একটি টিম বাসায় তল্লাশি চালায়। 

এ বিষয়টি নিশ্চিত করে সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, তদন্তের স্বার্থে হেলেনা জাহাঙ্গীর এর বাসায় তল্লাশি চালানো হয়েছে। তল্লাশির সময় আমরা বেশ কিছু বিষয় খতিয়ে দেখেছি। তদন্তের ধারাবাহিকতায় আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করবো।

সম্প্রতি ‘আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে একটি সংগঠনের প্রচারণা করে আওয়ামী লীগ থেকে নিজের পদ খোয়ান হেলেনা জাহাঙ্গীর। গত ২৯ জুলাই রাতে দীর্ঘ ৪ ঘণ্টা অভিযানের পর গুলশানের নিজ বাসা থেকে আটক হন এই ব্যবসায়ী। পরদিন ৩০ জুলাই র‌্যাব বাদি হয়ে রাজধানীর গুলশান থানায় তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। 

আর হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে উদ্ধার করা মদ, ওয়াকিটকি, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়ার বিষয়ে বন্যপ্রাণী আইন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনের ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়।

পরে তার আইপি টিভি ‘জয়যাত্রা টেলিভিশন’ ও জয়যাত্রা ফাউন্ডেশনের কার্যালয়েও অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে স্যাটেলাইট টেলিভিশন চালানোর সরঞ্জামসহ প্রতারণা ও চাঁদাবাজির বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়। পরে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনসহ আরও দুটি মামলা দায়ের করা হয়। পরে তাকে রিমান্ডে নেওয়া হয়।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের