আশুলিয়ায় নিখোঁজ অধ্যক্ষের খণ্ডিত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২১, ১২:৪৭আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১২:৫৪

প্রায় চার সপ্তাহ ধরে নিখোঁজ সাভারের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণকে (৩৬) হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। সংস্থাটির পক্ষ থেকে বলা হচ্ছে, এই কলেজ শিক্ষককে হত্যার পর লাশ টুকরা টুকরা করে স্কুলের মাঠে পুঁতে ফেলা হয়েছে, আর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দূরের একটি ডোবায় ফেলা দেওয়া হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। লাশের সবগুলো টুকরা উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

আজ সোমবার (৯ আগস্ট) সকালে র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাব অভিযান চালিয়ে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণ হত্যাকাণ্ডের মূল হত্যাকারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মৃতদেহের খণ্ডিত অংশ উদ্ধার অভিযান চলছে। 

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসায় থেকে টিউশনি করিয়ে জীবিকা নির্বাহ করতেন অধ্যক্ষ মিন্টু। গত ১৩ জুলাই আশুলিয়ার জামগড়া এলাকার ওই ভাড়া বাসা থেকে নিখোঁজ হন তিনি। পরে ২২ জুলাই তার ভাই দীপক চন্দ্র বর্মণ বাদী হয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আরও পড়ুন:

আশুলিয়ায় ১৩ দিনেও খোঁজ মেলেনি শিক্ষকের

/এআরআর/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম