‘পরীমণির ঘটনায় এডিসি সাকলায়েনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২১, ২১:২৯আপডেট : ১০ আগস্ট ২০২১, ২১:৪০

নায়িকা পরীমণির সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েনের সময় কাটানো নিয়ে পুলিশ বিব্রত। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

মঙ্গলবার (১০ আগস্ট) ডিএমপি সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. শফিকুল ইসলাম এ মন্তব্য করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একজন বিসিএস ক্যাডার এ ধরনের একটা অনৈতিক সম্পর্কে জড়াবেন, এটি কখনোই প্রত্যাশিত না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নায়িকা মডেলদের বাসায় যাতায়াতকারী কোনও ব্যক্তির তালিকা হচ্ছে না উল্লেখ করে শফিকুল ইসলাম বলেন, ‘এরকম কোনও তালিকা পুলিশের কোনও ইউনিট করছে না। তবে এই তালিকার খবরকে ব্যবহার করে ‘একটি চক্র’ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিচ্ছে। তবে এ বিষয়ে কোনও ব্যবসায়ী অভিযোগ করছেন না।’

তিনি বলেন, ‘এই ব্ল্যাকমেইলিং করে চাঁদাবাজদের তালিকায় বিভিন্ন সংস্থার লোক জড়িত বলে নাম আসছে। যেমন, সাংবাদিক ও পুলিশেরও কোনও কোনও সদস্য জড়িত রয়েছেন। কিন্তু ব্যবসায়ীরা লজ্জায় কেউ অভিযোগ করতে চাচ্ছেন না, তাই ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।’

পরীমণির মামলা সিআইডি তদন্ত করছে উল্লেখ করে তিনি বলেন, ‘সিআইডি প্রধানের সঙ্গে আমি কথা বলেছি। তিনি পরিষ্কারভাবে বলেছেন, এ ধরনের কোনও ব্যক্তির নামের তালিকা তৈরি করা হচ্ছে না।’

পরীমণির মামলা তদন্ত করতে গিয়ে বিভিন্ন তথ্য পাচ্ছেন বলেও জানান তিনি।

/এআরআর/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের