২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’

বিনোদন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৬, ১৭:৪৭আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১২:৩৯

দীর্ঘ ২২ বছর আগে রিয়াজ-পূর্ণিমাকে জুটি করে ‘শাস্তি’ (২০০৪) সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। এবার একই সিনেমা বানাচ্ছেন লিসা গাজী, আর পাত্র-পাত্রী হিসেবে রেখেছেন চঞ্চল চৌধুরী ও পরীমণিকে।

দুটো সিনেমাই রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্প অবলম্বনে।

সোমবার (১৯ জানুয়ারি) নির্মাতা সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

লিসা গাজী বলেন, ‘রবীন্দ্রনাথের গল্প নিয়ে সিনেমাটি হচ্ছে। পরীমণি ও চঞ্চল চৌধুরীর পাশাপাশি আরও অনেকে এ সিনেমায় থাকবেন। সোমবার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বলবো।’

গত দেড় বছর চঞ্চল চৌধুরী রাজনৈতিকভাবে খানিকটা বিপাকে থাকলেও কাজের গতি কিন্তু একেবারেই কমেনি। তিনি এখন ব্যস্ত আছেন তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ ও রেদওয়ান রনির ‘দম’ নিয়ে। এর আগে ‘উৎসব’ সিনেমাতেও দেখা গেছে তাকে।

বিপরীতে পরীমণি লম্বা সময় ধরেই সিনেমা থেকে খানিকটা ছন্দপতন হয়ে আছেন। যদিও এটি ব্যক্তিগত কারণে, রাজনৈতিক নয়। এরমধ্যে ‘ডোডোর গল্প’ নামের একটি সিনেমার শুটিং শেষ হলেও মুক্তির বিষয়ে কোনও তথ্য মিলছে না।

/এমএম/
সম্পর্কিত
পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো 
পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো 
আদালতে এসে পরীমণি বললেন, ‘এগুলো মেন্টাল টর্চার’
আদালতে এসে পরীমণি বললেন, ‘এগুলো মেন্টাল টর্চার’
আদালতকে জানিয়েও সঠিক সময়ে আসেননি পরীমণি, পেছালো শুনানি
আদালতকে জানিয়েও সঠিক সময়ে আসেননি পরীমণি, পেছালো শুনানি
আরেক বিয়ের ঘোষণা দিলেন পরীমণি, আর্জেন্টিনা কি পারবে?
আরেক বিয়ের ঘোষণা দিলেন পরীমণি, আর্জেন্টিনা কি পারবে?
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ