মাদকের মামলায় মডেল পিয়াসা রিমান্ড শেষে কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২১, ১৬:২৩আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৬:২৪

বনানীর রেইনট্রিতে ধর্ষণকাণ্ড ও গুলশানের মুনিয়া আত্মহত্যাকাণ্ডে আলোচনায় আসা সেই ফারিয়া মাহাবুব পিয়াসার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর আদালত এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

এদিন ভাটারা থানার মাদকদ্রব্য আইনের মামলার তদন্ত কর্মকর্তা মডেল পিয়াসাকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এরপর আবারও একই মামলার পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অন্যদিকে পিয়াসার গুলশান থানার মাদকের মামলায় তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত এই মামলায় ও রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শুক্রবার (৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে পৃথক তিন মামলার তদন্ত কর্মকর্তারা আদালতে হাজির করেন।এরপর খিলক্ষেত থানার মাদকের মামলায় ৭ দিন, ভাটারা থানায় মাদক মামলায় ১০ দিন ও গুলশান থানায় মাদক মামলায় ১০ দিন। মোট তিন মামলায় ২৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত খিলক্ষেত থানার মামলায় ৩ দিন, ভাটারা থানার মামলায় ৩ দিন ও গুলশান থানার মামলায় ২ দিন। তিন মামলায় মোট ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে ১ আগস্ট  রাতে বারিধারা থেকে তাকে আটক করা হয়। এসময় তার ঘর থেকে চার প্যাকেট ইয়াবা ও ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ফ্রিজে পাওয়া যায় সিসা তৈরির কাঁচামাল। 

/এমএইচজে/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান