ইভ্যালিকে তিন সপ্তাহ সময় দিয়েছে আন্তমন্ত্রণালয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২১, ১৮:০৯আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৮:৪৮

বাণিজ্য মন্ত্রণালয়ের নোটিশের পরিপূর্ণ জবাব দিতে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে আরও তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ওই নোটিশের জবাব দিতে ৬ মাস সময় চেয়েছিল ইভ্যালি। বিষয়টি পর্যালোচনা করে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত আন্তমন্ত্রণালয় কমিটির প্রথম বৈঠকে ইভ্যালিকে এই সময় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ।

বুধবার (১১ আগস্ট) বিকালে ইভ্যালির বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডব্লিউটিও সেলের মহাপরিচালক  হাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

জানা গেছে, এই সময়ের মধ্যে ইভ্যালিকে নোটিশের জবাব তৈরি করতে হবে, অপরদিকে বাণিজ্য মন্ত্রণালয় একই সময়ের মধ্যে আরও কিছু তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইভ্যালির কাছে কিছু তথ্য জানতে নোটিশ দেওয়া হয়েছিল। সেই নোটিশের পরিপূর্ণ জবাব যথাসময়ে দিতে পারেনি ইভ্যালি। বাণিজ্য মন্ত্রণালয়ের নোটিশের পরিপূর্ণ জবাব দিতে তারা আরও ছয় মাস সময় চেয়েছিল।

বাণিজ্য মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।

বৈঠক শেষে কমিটির প্রধান হাফিজুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, ইভ্যালি দেনা কীভাবে পূরণ করবে, কাস্টমারের দেনা কীভাবে পরিশোধ করবে সে বিষয়ে জানতে চেয়ে আমরা চিঠি দিয়েছিলাম। তাদের চিঠি ১ আগস্ট রিসিভ করেছি। তাদের তথ্য তৈরি করতে ছয় মাস সময় লাগবে বলে আমাদের জানিয়েছে। তারা বলেছে, এক হাজার কোটি টাকা বিনিয়োগের চুক্তি করেছে। এরমধ্যে ২০০ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে। তাদের দাবি অনুযায়ী ছয় মাসের মধ্যে নিয়মিত তারা পণ্য ডেলিভারি দেবে। তারা ১৫ দিন অন্তর তথ্য জানাবে। তবে তারা বলছে, ছয় মাসের মধ্যে থার্ড পার্টি দিয়ে অডিট করে রিপোর্ট দেবে।

তিনি বলেন, আমরা চিঠি দিয়েছিলাম ১৯ জুলাই। তারপর তারা ৩১ তারিখ জবাব দিয়ে চিঠি দিয়েছে, সেখানে ১২ দিন সময় চলে গেছে। এখন এ মাসে আরও ১১ দিন গেছে। সব বিবেচনা করে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

সূত্র জানিয়েছে, গত ১৯ জুলাই কারণ দর্শানোর নোটিশে বাণিজ্য মন্ত্রণালয় ইভ্যালির কাছে গত ১৪ মার্চ পর্যন্ত গ্রাহক ও মার্চেন্টদের কাছে মোট ৪০৭ কোটি টাকা দায়ের বিপরীতে ইভ্যালির কাছে মাত্র ৬৫ কোটি টাকা চলতি সম্পদ কেন, তা জানতে চেয়েছিল । এ ক্ষেত্রে বাকি টাকা ইভ্যালির কাছে আছে কিনা সে সম্পর্কে তথ্য চাওয়া হয়েছিল। আর না থাকলেও তার  পরিপূর্ণ ব্যাখ্যাও চেয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের সেই কারণ দর্শানোর নোটিশের পরিপূর্ণ জবাব যথাসময়ে দিতে পারেনি ইভ্যালি। অতএব, এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি চূড়ান্ত করতে বুধবার (১১ আগস্ট) বৈঠকে বসেছিল আন্তমন্ত্রণালয় কমিটি।

কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডব্লিউটিও সেলের মহাপরিচালক হাফিজুর রহমান।

কমিটিতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্যপ্রযুক্তি (আইসিটি) বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রতিনিধিসহ কোম্পানি আইন বিশেষজ্ঞ আইনজীবী তানজীব উল আলম রয়েছেন।

আরও পড়ুন: ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

ইভ্যালির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

/এসআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম