নারী পুলিশকে ধর্ষণের অভিযোগ, পিবিআই’র এসপির বিরুদ্ধে মামলার আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২১, ১৬:০০আপডেট : ১২ আগস্ট ২০২১, ১৮:১৮

পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি মোকতার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলার আবেদন করেছেন একজন নারী পুলিশ পরিদর্শক। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক কামরুন্নাহারের আদালতে মামলার আবেদনটি করেন তিনি। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনায় আদেশ পরে দেবে বলে জানান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালে বাদী ও আসামি দুজনই সুদানে একসঙ্গে কাজ করতেন। সেখানে তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২০১৯ সালের ২০ ডিসেম্বর আসামি বাদীর বাসায় গিয়ে বাদীর ব্যবহৃত গাড়ির চাবি চান। বাদী চাবি ইউনিফর্মের পকেট থেকে আনতে গেলে আসামি পেছন থেকে সুযোগ পেয়ে জাপটে ধরে তাকে ধর্ষণ করেন। এরপর ঘটনা কাউকে না জানাতে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেন আসামি। এর দুই দিন পর ২২ ডিসেম্বর আসামি পুনরায় আগের ঘটনা ভুল বোঝাবুঝির কথা বলে বাদীর বাসায় যান। কিন্তু ওইদিনও বাদীকে ধর্ষণ করেন তিনি। এ ঘটনাও কাউকে না জানাতে বাদীকে বলেন। বাদী যদি কাউকে এ ঘটনা জানায় তাহলে ক্ষতি করার হুমকিও দেন তিনি।

অভিযোগে বাদী আরও বলেন, আসামি বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এ বিষয়ে পুলিশ ডিপার্টমেন্টে অভিযোগও করেছেন বাদী, যার তদন্ত চলমান রয়েছে। 

/এমএইচজে/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম