গৃহকর্মীকে নির্যাতনের মামলায় চিত্রনায়িকা একার জামিন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২১, ১৭:২৩আপডেট : ১২ আগস্ট ২০২১, ১৭:২৩

গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় চিত্রনায়িকা একার বিরুদ্ধে হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালত এই আদেশ দেন।আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) আসামিপক্ষের আইনজীবী হুমায়ুন কবির জামিনের জন্য আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামি একার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (১০ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে নায়িকা একার বিরুদ্ধে মাদকের মামলায় তার আইনজীবী হুমায়ুন কবির জামিনের জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এক হাজার টাকার মুচলেকায় জামিন আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় চিত্রনায়িকা একাকে তার রাজধানীর উলনের বাসা থেকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। এসময় তার বাসা থেকে ইয়াবা এবং বিদেশি মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: চিত্রনায়িকা একা আটক, বাসা থেকে ইয়াবা-মদ উদ্ধার

/এমএইচজে/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম