মান্ডায় সেলিম হত্যা: আসামির জামিন দেয়নি হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২১, ২১:২১আপডেট : ১২ আগস্ট ২০২১, ২১:২১

রাজধানীর মুগদার মান্ডা এলাকায় ২০১৮ সালে সুন্দরী ওরফে সেলিম নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাইফুল ইসলাম ওরফে সাইফুল্লাহকে জামিন দেননি হাইকোর্ট। আসামির জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী তাহসিনা তাসনিম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

এর আগে মুগদার মান্ডা এলাকার আইসক্রিম গলির একটি বাড়ি থেকে ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি সুন্দরী ওরফে সেলিমের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তৃতীয় লিঙ্গের আরেক ব্যক্তি শ্রাবণী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় পুলিশ সাইফুল ইসলাম ও সোহেল নামের দুইজনকে গ্রেফতার করে। এদের মধ্যে সাইফুল জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানায়।

/বিআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক