আগস্ট মাস ঘিরে নিরাপত্তা হুমকি নেই: র‌্যাব ডিজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২১, ১৪:০১আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১৪:১৬

আগস্ট মাসকে কেন্দ্র করে কোনও ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘যেকোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় সতর্কাবস্থায় রয়েছে র‌্যাব।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৩ আগস্ট) রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের রানাভোলায় জামিয়া ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসায় দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং যেকোনও অপতৎপরতা রোধে প্রস্তুত রয়েছি আমরা। এই আগস্ট মাসে জঙ্গিরা ইতোপূর্বে অনেক অঘটন ঘটিয়েছে। প্রতিবারই আগস্ট মাসকে কেন্দ্র করে দেশে সব গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট মিলে একসঙ্গে কাজ করি। আগস্ট মাসের সব ইভেন্ট যাতে নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে কাজ করি। র‌্যাবের গোয়েন্দা ইউনিটও এ ব্যাপারে তৎপর রয়েছে।’

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম