বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিচারপতিদের নিয়ে প্রধান বিচারপতির পুষ্পস্তবক অর্পণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২১, ১২:৫০আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১২:৫০

জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

রবিবার (১৫ আগস্ট) সকাল ৫ টা ৪০ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে এবং ৮ টা ১০ মিনিটে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে জানানো হয়েছে, জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সকাল ৫ টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

'পরবর্তীতে সকাল ৮ টা ১০ মিনিটে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে "বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন বিষয়ক বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাজেস কমিটি" পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।'

এসময় আরও উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি জেবিএম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম প্রমুখ।

/বিআই/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের