পি কে হালদারের অর্থ আত্মসাতের ঘটনায় ১২ জনকে দুদকের জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২১, ১৯:৩৮আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১৯:৪১

প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের অর্থ আত্মসাতের ঘটনায় এফএএস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি.-এর ১২ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৬ আগস্ট) দিনভর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, সোমবার সকাল দশটা থেকে এফএএস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সহকারী ব্যবস্থাপক নিয়াজ আহমেদ ফারুকী, দিপক কুমার চক্রবর্তী, সাবেক এসভিপি এবং করপোরেট ফিনান্স অ্যান্ড রিকভারি এবং আইন বিভাগের প্রধান জাহাঙ্গীর আলম ভূইয়া, প্রিন্সিপাল শাখা ব্যবস্থাপক তানভির আহমেদ কমল, ভিপি, আইসিসি এন্ড রিকভারি প্রধান মো. মনির হোসেন, সিনিয়র অফিসার মৌসুমী পাল, ম্যানেজার আহসান রাকিব, সাবেক সিনিয়র অফিসার তাসনিয়া তাহসিন রোজালিন, ভাইস প্রেসিডেন্ট ডেপুটি ম্যানেজার ও করপোরেট ফিনান্স বিভাগের প্রধান মীর ইমাদুল হক, সাবেক ভিপি এবং সিএফও মনিরুজ্জামান আকন্দ, সাবেক এসভিপি এবং এসএমই ফিনান্সের প্রধান, মো. আজিমুল হক ও সাবেক এসইভিপি এবং সিএডির প্রধান প্রাণ গৌরাঙ্গ দে’কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

দুদকের এক কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট কর্মকর্তারা অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে। তারা কোনও ধরনের ঋণ আবেদন গ্রহণ না করে এবং যাচাই-বাছাই ও মর্টগেজ ছাড়াই প্রায় ২০টি কাগুজে ঋণগ্রহীতা প্রতিষ্ঠানকে ভুয়া ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করেন এবং সুবিধাভোগীরা এফএএস ফাইন্যান্স থেকে প্রায় ১৩ শ’ কোটি টাকা আত্মসাত করে।

পর্যায়ক্রমে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালকসহ আরও যারা আত্মসাতে জড়িত সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।

/এনএল/এফএ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান