হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আপিলে খালাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২১, ১১:০৯আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১১:০৯

রাজধানীর সবুজবাগে ২০০৩ সালে ওলিউল্লাহ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ। খালাসপ্রাপ্ত মকবুল হোসেন কিশোরগঞ্জ জেলার ইটনার বাসিন্দা।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের দীর্ঘ শুনানি করে মঙ্গলবার (১৭ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান ও উম্মে কুলসুম রেখা।

আসামি মকবুল হোসেন ওরফে মকবুল হাসানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার ছিলনী গ্রামে। কাজের জন্য তিনি ঢাকার সবুজবাগ থানার উত্তর মুগদাপাড়া এলাকায় থাকতেন। ২০০৩ সালের ২৮ ডিসেম্বর ওলিউল্লাহ নামে একজন খুন হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি মকবুলকে গ্রেফতার করা হয়।

২০০৬ সালে ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল মকবুল হোসেনকে মৃত্যুদণ্ডে রায় ঘোষণা করে। এরপর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি মকবুল হোসেন আপিল করেন।

আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে ২০১২ সালে তার মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানিয়েছিলেন মকবুল।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম