স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ প্রেমিকের মৃত্যুদণ্ডাদেশ বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২১, ১৩:০৩আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৩:০৩

২০১৪ সালে যশোরের চৌগাছায় আব্দুর রাজ্জাককে হত্যার দায়ে স্ত্রী সাবিনা খাতুন ও তার প্রেমিক  আব্দুল আলিমের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে বুধবার (১৮ আগস্ট) বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির আহমেদ। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আইনুন্নাহার সিদ্দিকা ও অ্যাডভোকেট জাহেদ ইকবাল।

এর আগে ২০১৬ সালের ১৪ মার্চ যশোরের চৌগাছায় স্বামী হত্যার দায়ে স্ত্রী সাবিনা খাতুন ও প্রেমিক আব্দুল আলিমকে ফাঁসির দণ্ড দেন নিম্ন আদালত।   

২০১৪ সালের ৯ মার্চ রাতে চৌগাছা উপজেলার আজমতপুর গ্রামের আব্দুর রাজ্জাককে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন তার স্ত্রী সাবানা খাতুন ও স্ত্রীর প্রেমিক আব্দুল আলিম। এ ঘটনায় নিহতের ভাই মিন্টু বাদী হয়ে ১১ মার্চ চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্ত্রী সাবানা খাতুন ও আব্দুল আলিমকে আসামি করা হয়। আব্দুল আলিমের সঙ্গে সাবানা খাতুনের পরকীয়া সম্পর্ক ছিল। হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন সাবিনা খাতুন।  

পরে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার এ রায় প্রদান করেন এবং আসামিদের মৃত্যুদণ্ডাদেশ দেন।  

এরপর নিয়ম অনুসারে আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। এছাড়া নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে তারা আপিল করেন। সেসবের শুনানি শেষে রায় প্রদান করলেন হাইকোর্ট।

/বিআই/এনএইচ/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম