বিদেশ থেকে মদ আনার কথা স্বীকার করলেন হেলেনা জাহাঙ্গীর

আমানুর রহমান রনি
১৯ আগস্ট ২০২১, ০২:১৩আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০২:৩০

বিদেশে ঘুরতে গিয়ে দেশে ফেরার সময় বিভিন্ন দেশের বিমানবন্দর থেকে মদ কিনে নিয়ে আসতেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর।

বুধবার (১৮ আগস্ট) তিনি ঢাকার একটি আদালতে তার বাসা থেকে উদ্ধারকৃত মদের বিষয়ে এই স্বীকারোক্তি প্রদান করেন। গুলশান থানায় গত ৩০ জুলাই র‌্যাবের দায়ের করা ৩০ নম্বর মাদক মামলাটি সিআইডি তদন্ত করছে।

এই মমামলায় গ্রেফতারকৃত আসামি হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের  রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের  রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে বুধবার হেলেনা জাহাঙ্গীরকে আদালতে হাজির করা হলে তিনি নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

হেলেনা জাহাঙ্গীর জবানবন্দিতে জানান, তিনি প্রায়শই বিভিন্ন দেশ ভ্রমণ করতেন। ভ্রমণ শেষে দেশে ফেরার সময় বিভিন্ন দেশের এয়ারপোর্ট থেকে তিনি বিদেশি মদ কিনে আনতেন এবং সেই মদ তার নিজের বাসায় রাখতেন। পুলিশ তার বাসায় অভিযান চালানোর সময় বিদেশি এই মদের বোতলগুলোই উদ্ধার করে।

এছাড়া একই দিন গুলশান থানায় বন্যপ্রাণী সংরক্ষণ ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আওয়ামী লীগের উপকমিটির সদস্য পদ থেকে সম্প্রতি বহিষ্কৃত ‘বিতর্কিত’ নেতা হেলেনা জাহাঙ্গীর।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালত তার এই জবানবন্দি রেকর্ড করেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

এ দিন গুলশান থানার মামলায় তদন্ত কর্মকর্তা রিমান্ড শেষে হেলেনা জাহাঙ্গীরকে আদালতে হাজির করেন। এ সময় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তা রেকর্ড করার জন্য আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত পল্লবী থানার প্রতারণার মামলায় হেলেনা জাহাঙ্গীরের জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালত পল্লবী থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই হাজার টাকার মুচলেকায় হেলেনা জাহাঙ্গীরের জামিন মঞ্জুর করেন।

গত ৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত এবং ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত আসামি হেলেনা জাহাঙ্গীরের চার মামলায় মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে পল্লবী থানার প্রতারণার মামলায় ৪ দিন, একই থানার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় ৪ দিন, গুলশান থানার মাদক মামলায় ৩ দিন এবং গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

প্রসঙ্গত,গত  ২৯ জুলাই রাত ৮টা থেকে টানা ৪ ঘণ্টা রাজধানীর গুলশান ২-এ আলোচিত-সমালোচিত এই ব্যবসায়ীর বাসায় অভিযান পরিচালনা শেষে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, হরিণের চামড়া, ক্যাসিনো খেলার সরঞ্জাম, বিদেশি মুদ্রা, ওয়াকিটকি সেট, ড্রোন ক্যামেরা, ক্যাঙ্গারুর চামড়া এবং অনেকগুলো চাকু জব্দ করা হয়।

সম্প্রতি ‘আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে একটি সংগঠন তৈরি করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন হেলেনা জাহাঙ্গীর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তিনি দাবি করেন, সংগঠনটির নাম এখনও সেভাবে পরিচিত না হলেও ইতোমধ্যে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ লাখ লাখ মানুষ এর সদস্য হয়েছেন। জেলা ও উপজেলা পর্যায়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নিয়োগের বিষয়ে হেলনা জাহাঙ্গীরের দেওয়া বিজ্ঞপ্তি দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে তীব্র সমালোচনার পর আরওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকির সই করা এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়। এর আগে গত মাসে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন উত্তর জেলা সভাপতি রুহুল আমিন।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম