সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২১, ১৭:৫৮আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১৭:৫৮

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার ব্যাংক লিমিটেড (এসবিএসি) এর চেয়ারম্যান আমজাদ হোসেনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। বৃহস্পিতবার (১৯ আগস্ট) কমিশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণের পর অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে দেশে-বিদেশে বিভিন্ন কোম্পানির শাখা খুলে, ব্যাংকটির খুলনা শাখা ও কাটাখালী শাখা ব্যবহার করে আমদানি-রফতানি ও ঋণের আড়ালে দুর্নীতি, অনিয়ম, জালিয়াতির মাধ্যমে আমনাতকারীদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ২ (শ) ধারায় সম্পৃক্ত অপরাধ করার অভিযোগের অনুসন্ধান করা হবে।

যোগাযোগ করা হলে সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি চেয়ারম্যান হিসেবে ব্যাংকের কোনও শাখা ব্যবহার করে কোনও অনিয়ম বা দুর্নীতি করিনি। দুদকের যে অভিযোগ তার সত্যতা নেই। আমি এখনও এ বিষয়ে কোনও চিঠি পাইনি। চিঠি পেলে তারা কী অভিযোগে অনুসন্ধান শুরু করেছে, তা বুঝতে পারবো।

/এনএল/এপিএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের