ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিনটি বেকারি প্রতিষ্ঠানে ৪,৬০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা ও বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের খুলনা বিভাগীয় সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান পৃথক অভিযানে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
কালীগঞ্জ উপজেলার পেশকার লুৎফর রহমান জানান, দুপুরে ভ্রাম্যমাণ আদালত কালীগঞ্জে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকাসহ বিভিন্ন অভিযোগে আল- মক্কা বেকারির মালিককে ৪ হাজার, মধুবাজার বেকারির মালিককে ৩০০ ও শিশির বেকারির মালিককে আরও ৩০০; মোট ৪ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।
/এআর/এইচকে/








