শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২১, ১৩:৫৬আপডেট : ২১ আগস্ট ২০২১, ১৩:৫৬

২০০২ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেফতারকৃত আসামির নাম আরিফুর রহমান ওরফে রঞ্জু। গতকাল শুক্রবার (২০ আগস্ট) হাজারীবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 

শনিবার (২১ আগস্ট) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, গ্রেফতারকৃত রঞ্জুর পিতা মৃত লুৎফর রহমান ও দাদা মৃত মাহবুবুর রহমান মহান স্বাধীনতা যুদ্ধে মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত থেকে দেশের স্বাধীনতার বিরোধিতা করেন। রঞ্জু ১৯৯৩ সালে কলারোয়া সরকারি কলেজে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ছাত্রদলের নেতৃত্ব দিতেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা জেলায় একটি প্রোগ্রাম শেষে ঢাকায় ফেরার পথে কলারোয়া থানা এলাকায় গ্রেফতারকৃত রঞ্জুর নেতৃত্বে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা করা হয় উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত ৫০ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি বিজ্ঞ আদালত এ মামলার রায় ঘোষণা করেন। মামলার রায়ে আসামি রঞ্জুকে ১০ বছর কারাদণ্ডসহ অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। ঘটনার পর থেকেই আসামি রঞ্জু পলাতক ছিলেন।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান