তিতাসের ৩০ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২১, ১৬:৫২আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৬:৫২

তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের ৩০ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যে ১০ জন কর্মকর্তাকে দুদক কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকি ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, যে ২০ জন কর্মকর্তাকে আগামী ৫-৮ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তারা হলেন—আবাসিক জোন-৬ এর  সিনিয়র সুপারভাইজার হারুন আল রশিদ, সিনিয়র বিক্রয় সহকারী ফয়েজ আহমেদ লিটন, তিতাসের সিবিএর সহ-সভাপতি জাকির হোসেন, সিবিএ সাধারণ সম্পাদক ও সিনিয়র বিক্রয় সহকারী ফারুক আহমেদ, ফতুল্লার সহকারী কর্মকর্তা দেলোয়ার মোর্শেদ, সাভারের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, আব্দুল মান্নান, সংস্থাপন বিভাগের পার্সোনাল শাখার ব্যবস্থাপক হাসিবুর রহমান, করপোরেট ডিভিশনের কোম্পানি সচিব মাহমুদুর রব,করোশন কন্ট্রোল শাখার ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকুর রহমান, প্রধান কার্যালয়ের মহররম আলী, প্রাক্তন পরিচালক খান মইনুল মোস্তাক, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) আইয়ুব খান চৌধুরী, জোন- ৯ এর কম্পিউটার অপারেটর মিজানুর রহমান, প্রধান কার্যালয়ের জাকির হোসেন, আবু সাঈদ, মফিজ, মানিক মিয়া প্রমুখ।

দুদক সুত্র জানায়, ইতোমধ্যে তিতাসের মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) আব্দুল ওহাব, মহাব্যবস্থাপক (জেনারেল সার্ভিসে ডিভিশন) মইনুল ইসলাম, সিবিএ’র সাবেক সভাপতি কাজিমুদ্দিন, সিনিয়র বিক্রয় সহকারী সৈয়দ অয়েজ উদ্দিন আহম্মদ, সিনিয়র অফিস সহকারী জাকির হোসেন, টিঅ্যান্ডটি শাখার ইউসুফ আলী মিয়াজি, ইউসুফ আলী, গোলাম মাওলা সরদার, জাকির হোসেন ও সাইদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

দুদকের একজন কর্মকর্তা জানান, যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের সম্পদের বিবরণীও সংগ্রহ করা হয়েছে। জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এছাড়া যাদের নতুন করে ডাকা হয়েছে তাদেরও সম্পদ বিবরণী সংগ্রহ করে পর্যালোচনা করা হবে। পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী অভিযোগের প্রাথমিক প্রমাণ সাপেক্ষে মামলা দায়ের করা হবে।

 

/এনএল/আইএ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী