জিয়ার সমাধিস্থলে সংঘর্ষের ঘটনায় দুই ছাত্রদল নেতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২১, ১১:১৮আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৩:০৪

রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে জিয়ার সমাধি এলাকায় সংঘর্ষের ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও গোয়েন্দা বিভাগ। সোমবার (২৩ আগস্ট) রাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৪ আগস্ট) তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার ওয়াহিদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শেরেবাংলা নগর এলাকায় চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এজাহারে থাকা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য মোস্তাফিজুর রহমান রুমিকে গ্রেফতার করা হয়েছে। তাদের শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হবে। পরবর্তী সময়ে পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হবে। চন্দ্রিমা উদ্যানের সংঘর্ষের ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। 

গত ১৭ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি'র নবগঠিত আহ্বায়ক কমিটি দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন জন্য চন্দ্রিমা উদ্যান এলাকায় জড়ো হলে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই মেট্রোরেল কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয় শেরেবাংলা নগর থানায়।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান