ছাত্রদলের দুই নেতা রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২১, ১৬:০৪আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৬:০৯

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রুমী ও ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জিসীর আদালত এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

এ দিন শেরেবাংলানগর থানার মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. সুজানুর রহমান এই দুই আসামিকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (২৩ আগস্ট) রাতে যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে মেট্রোরেল প্রকল্পের গাড়িসহ যন্ত্রপাতি ভাঙচুর করেন। ওই ঘটনায় মেট্রোরেল প্রকল্পের অ্যাডমিন অ্যান্ড সিকিউরিটি অফিসার আব্দুস সালাম বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, অজ্ঞাত আসামিরা সরকারবিরোধী স্লোগান দিতে দিতে মেট্রোরেল প্রকল্পের একটি সিঙ্গেল কেবিন পিকাপ (পিইউ ৫১-৯০২০), ৩০টি ফ্রগ লিফট, দুটি এফএল, একটি হাইবেড ট্রেইলার উইথ প্রাইম মোভার, দুটি করোলা ক্রেন গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় পিকাপ গাড়ির চালক রাসেল আহত হন।

এছাড়া পৃথক আরেক মামলায় অভিযোগ করা হয়, আব্দুস সালাম ফকির নামে মেট্রোরেল প্রকল্পের আরেকজন সিকিউরিটি সুপারভাইজার ও প্রকল্পের জাপানিজ কর্মকর্তার ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ- ৩৭-০৪৩৮) ভাঙচুর করা হয়েছে।

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম