ঢাকার নবাবগঞ্জ এলাকা হতে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে র্যাব-১০ এর একটি দল নবাবগঞ্জ থানাধীন টিকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।
গ্রেফতার দুজনের নাম রিনা (৩১) ও মো. খলিল (৩০)। তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার র্যাব-১০ এর সহকারী পরিচালক এনায়েত কবির সোয়েব বলেন, ‘গ্রেফতার হওয়া ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে নবাবগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। এ চক্রের আরও সদস্যদের গ্রেফতার করতে অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে।’









