সন্তানদের ভবিষ্যৎ কল্যাণে সমঝোতায় রাজি জাপানি মা ও বাংলাদেশি বাবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২১, ১৪:৫৭আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৫:২৬

দুই সন্তানের ভবিষ্যৎ কল্যাণের কথা বিবেচনা করে সমঝোতা করতে রাজি আছেন বলে জানিয়েছেন জাপানি নাগরিক মা নাকানো এরিকো ও বাবা ইমরান শরীফ।

তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকা ২ সন্তানের সাথে আদালতের নির্দেশনা অনুযায়ী দিনের প্রথমভাগে মা এবং দ্বিতীয় ভাগে বাবার দেখা করার সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্তানদের সাথে দেখা করা শেষে মা এরিকো বলেন, সন্তানের ভবিষ্যতের জন্য সমঝোতায় রাজি হয়েছি। বাচ্চাদের দেখে আসলাম। সেখানে তাদেরকে হাস্যোজ্জ্বল দেখেছি। নিজ হাতে তাদের গোসল করিয়েছি। আমি সত্যিই গর্বিত যারা এখানকার দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের প্রতি। তারা অনেক আন্তরিক। ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিবেশ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, যদিও এটি কোন পাঁচ তারকা হোটেল নয়, পরিবেশ সুন্দর, পরিচ্ছন্ন এবং নিরাপদ।

এ সময় এরিকোর আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, এ পরিবারের মধ্যে বর্তমানে যে ঘটনাটি ঘটেছে, এখানে অনেক ধরনের সমস্যা বিদ্যমান রয়েছে। যদিও বলা হয়েছে একটি ফ্ল্যাট কেনাকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটেছে‑ এ তথ্যটি পরিপূর্ণ সত্য নয়। স্বামী-স্ত্রী ও বাচ্চাদের নিয়ে যে সমস্যা চলমান রয়েছে, জাপানের আদালতে যে মামলা ছিল তাতে এরিকো বিজয়ী হন। জাপানের আদালত বাবা ইমরান শরীফকে নির্দেশনা দিয়েছেন যেন দুই সন্তানকে মা এরিকোর কাছে ফিরিয়ে দেন। কিন্তু তিনি সেটি করেননি। তিনি বাংলাদেশে চলে এসেছেন সন্তানদের নিয়ে। পরবর্তীকালে বাংলাদেশে এসে মামলা দায়ের করেন।

তিনি বলেন, যেহেতু এটি একটি পারিবারিক বিষয়। এখানে আইনের বাইরে সামাজিক ও সাংস্কৃতিক বিষয় জড়িত রয়েছে। আইনি প্রক্রিয়ার বাইরেও কিভাবে বিষয়টি সমাধান করা যায় সেটির চেষ্টাও চলমান রেখেছি। দু-একদিনের মধ্যে এরিকো ও ইমরান শরীফ এবং আইনজীবীদের সাথে বসে সমঝোতার বিষয়টি চালিয়ে যাব। আমি আশা করি স্বল্পতম সময়ের মধ্যে একটি সমাধানে আসতে পারবো। তাদের মধ্যে এখনও কোনও ডিভোর্স হয়নি, ফলে নানান ধরনের সমঝোতা করার সুযোগ রয়েছে। বাচ্চাদের ভবিষ্যতে মূল জিনিস। যত সমস্যাই থাকুক না কেন‑ বাচ্চাদের কল্যাণ কোথায়‑ এটি উভয়পক্ষের আসল উদ্দেশ্য হওয়া উচিত। এ বিষয়ে আমরা আলোচনা চালিয়ে যাব।

বাবা সন্তানদের হোটেলে রাখতে চাচ্ছেন এমন প্রশ্নের জবাবে আইনজীবী বলেন, এটা আদালতের বিষয়। তারপরও সামাজিকভাবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হলে এ বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে একক কোনও সিদ্ধান্তে বিষয়টি এখন আর নেই।

এদিকে, সন্তানদের বাবা ইমরান শরীফ সাংবাদিকদের বলেন, এখানে বাচ্চারা ঠিকমত খেতে পারছে না। এজন্য একটু ভালো থাকার জন্য কোনও অভিজাত হোটেলে নিয়ে যাওয়ার কথা বলেছি। সন্তানদের ভালোর জন্য এবং ভবিষ্যতের জন্য‑ যে কোনও ভালো সিদ্ধান্তের জন্য‑ সমঝোতায় বসতে রাজি আছি। সমঝোতার পর ফলাফল কি দাঁড়ায় তার উপর পরবর্তী বিষয়গুলো জড়িত রয়েছে। আমি প্রাণপণ চেষ্টা করব আমার বাচ্চাগুলো যেনও ভালো থাকে। ভিকটিম সাপোর্ট সেন্টারে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা অত্যন্ত আন্তরিক। বাচ্চারা সেখানে কেমন আছে‑ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের মন খারাপ। তারা ডিপ্রেশনে রয়েছে। ১০ ও ১২ বছরের দুজন বাচ্চা, তাদের আশপাশে যারা আছে সবাই অপরিচিত, কেমন থাকতে পারে আপনারাই বলুন। ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে যদি হোটেলে স্থানান্তর হওয়া যায় তাহলে সন্তানদের পাশাপাশি মা-বাবা আলাদা আলাদা রুমে পাশাপাশি থাকতে পারবে। এতে তারা মানসিক শান্তি পাবে বলে আমি মনে করি। জাপানে ফ্লাটের বিষয়ে যে তথ্য দেওয়া হয়েছে‑ বিষয়টি ভুল তথ্য। আমাকে দুদিনের লিগ্যাল নোটিশ দিয়ে পুরোদমে রাস্তায় বসিয়ে দিয়েছে। বাধ্য হয়েই আমাকে বাংলাদেশে চলে আসতে হয়েছে । জাপানি আদালতে এ বিষয়ে আমি ন্যায়বিচার পাব না‑ তাই আস্থা রাখতে পারিনি।

সন্তানদের ভবিষ্যৎ কল্যাণে সমঝোতায় রাজি জাপানি মা ও বাংলাদেশি বাবা

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম