রাজধানীর গুলশানে একটি বাসায় অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম। মাদকদ্রব্য মজুত রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গুলশান এক নম্বরের ১২৮ নম্বর রোডের ৬ নম্বর ভবনের লেভেল ৫/এ অভিযান পরিচালিত হচ্ছে।’ বৃহস্পতিবার বিকালের পর থেকে অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান চলমান রয়েছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে তিনি জানান।









