রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৮১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় ২৮ আগস্ট (শনিবার) সকাল ৬টা থেকে আজ রবিবার (২৯ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
রবিবার (২৯ আগস্ট) ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ২৮ হাজার ৪৫৫ পিস ইয়াবা, ২২৮ গ্রাম ৯৬ পুরিয়া হেরোইন, ৩৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৩১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।









