ভুয়া এন্টিজেন টেস্ট করে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত একটি চক্রকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চক্রটি নাগরিকদের সঙ্গে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে এন্টিজেন টেস্টের আলামত উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আজ বেলা ২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।









