রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২১, ১০:২২আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১০:২২

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজার মতো বিভিন্ন মাদকদ্রব্যসহ ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ফেনসিডিল গাঁজা হেরোইনসহ ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে ৩৫টি।

তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৩২ গ্রাম ৬৮ পুরিয়া হেরোইন, ৫০ বোতল ফেন্সিডিল, ৩ কেজি ৮৪৫ গ্রাম গাঁজা ও ৩ হাজার ৭৫২ পিস ইয়াবা জব্দ করা হয়।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম