পুলিশের ঘা সারাতে চিকিৎসা চলছে: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৮আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৮

পুলিশ সদস্যদের অপরাধমূলক কর্মকাণ্ডকে ঘা হিসেবে উল্লেখ করে তার চিকিৎসা চলছে বলে মন্তব্য করেছেন আইজিপি  বেনজীর আহমেদ।

রবিবার (৫ সেপ্টেম্বর) বিকালে পুলিশ সদর দফতরের ‘হল অব ইন্টেগ্রিটি’তে পুলিশ সদস্যদের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে আইজিপি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, ‘কোনও পুলিশ সদস্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। সম্প্রতি যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখা যাচ্ছে, সেগুলো আমরা ইচ্ছা করলে বিভাগীয় ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ রাখতে পারতাম। তা না-করে আমরা ঘা’কে ব্যান্ডেজ না করে তা চিকিৎসার ব্যবস্থা করছি। সো দ্যাট, এই বাহিনী যেন পরিষ্কার থাকে। ইচ্ছে করলেই এগুলো ব্যান্ডেজ করা যেত, কিন্তু আমরা ব্যান্ডেজের  মধ্যে নেই।’

পার্লামেন্টে বোর্ড ক্লাব নিয়ে এক সংসদ সদস্যের বক্তব্যের বিষয়ে প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘পার্লামেন্টের বক্তব্যের বিষয়ে কথা বলা আমার ঠিক হবে না, আমিতো পার্লামেন্ট মেম্বার নই। যেসব বিষয়ে পার্লামেন্টে আলোচনা হয়, তা পার্লামেন্টের মধ্যেই থাকে।  পার্লামেন্টের একজন সংসদ সদস্য কী বলেছেন, তার পাল্টা বক্তব্য আইজিপি দেবে না। কারণ, পার্লামেন্টের কথার কোনও পাল্টা বক্তব্য হয় না, বাই দ্য ল। আমি বাংলাদেশের আইজিপি, আমি পার্লামেন্ট সদস্য নই। তাই এ ব্যাপারে কোনও কিছু বলা শোভন নয়, যৌক্তিক নয়।’

 

 

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
জঙ্গল সলিমপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
ঈদযাত্রা: মহাসড়ক পরিদর্শনে আইজিপি
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে: আইজিপি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান