ঈদযাত্রা: মহাসড়ক পরিদর্শনে আইজিপি

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ মে ২০২৬, ১৮:৩৯আপডেট : ২৩ মে ২০২৬, ১৮:৩৯

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা এলাকা পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার (২৩ মে) সকালে বগুড়ায় যাওয়ার পথে তিনি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে আইজিপি মহাসড়কে যানবাহন চলাচল, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন– টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, কালিহাতি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মঞ্জুরুল ইসলামসহ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এদিকে, ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে নিরাপত্তা ও যানজট নিরসনে গৃহীত ট্রাফিক ব্যবস্থা সংক্রান্ত সমন্বয় সভা হয়েছে। গত ১৮ মে আয়োজিত সভায় মহাসড়কে বাড়তি যানবাহনের চাপ মোকাবিলা, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণ এবং যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
পুলিশকে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে হবে, প্রতিদিন আপডেট হতে হবে: আইজিপি
দায়িত্ব পালনে সার্জেন্টকে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন অটোরিকশাচালক
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের 
সর্বশেষ খবর
সংবিধান সংশোধন: কোন পথে বিএনপি
সংবিধান সংশোধন: কোন পথে বিএনপি
যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের বিশ্বাসযোগ্যতা বেশি
যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের বিশ্বাসযোগ্যতা বেশি
ভাশুরের স্ত্রীকে হত্যা করে সাজালেন ডাকাতির নাটক, একদিন পর শিশুসন্তানসহ কারাগারে
ভাশুরের স্ত্রীকে হত্যা করে সাজালেন ডাকাতির নাটক, একদিন পর শিশুসন্তানসহ কারাগারে
নৌবাহিনীর নতুন প্রধান মিসবাহ উল আজীম
নৌবাহিনীর নতুন প্রধান মিসবাহ উল আজীম
সর্বাধিক পঠিত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম 
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম